ইয়াসের এই দুর্যোগের মধ্যেও হিংসা চালিয়ে যাচ্ছে তৃণমূল, বিস্ফোরক শুভেন্দু - The News Lion

ইয়াসের এই দুর্যোগের মধ্যেও হিংসা চালিয়ে যাচ্ছে তৃণমূল, বিস্ফোরক শুভেন্দু

 


দি নিউজ লায়ন;   রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে বিস্ফোরক শুভেন্দু অধিকারী। এদিন তিনি অভিযোগ তুলে বলেন, রাজ্যে ভোট পরবর্তী সময় থেকে ক্রমাগত হত্যা এবং নারী নির্যাতন চলছে তো চলছেই। লক ডাউনের সময়েও ছাড় দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।  এমনকী ইয়াসের এই দুর্যোগের মধ্যেও হিংসা চালিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। 


শুভেন্দু বলেন, সিপিএমের সময়ে যে ঘটনা ঘটেনি এখন তাই ঘটছে। বাড়িতে ঢুকে নুনের বাটিও নিয়ে যাচ্ছে। তিনি বলেন, বাংলায় এই ভয়ঙ্কর হিংসা বন্ধের জন্য দেশের বিভিন্ন অংশের গুণীজনেরা রাষ্ট্রপতির কাছে আবেদন জানিয়েছেন। একইসঙ্গে প্রায় দুই হাজারের উপর মহিলা আইনজীবিরা সুপ্রিম কোর্টের কাছেও বাংলায় হিংসা বন্ধের জন্য আবেদন জানিয়েছেন। শুভেন্দু বলেন, মানবাধিকার লঙ্ঘিত হলে কেন্দ্র কখনই চুপ করে থাকতে পারে না।


ভোট পরবর্তী সময় থেকে নারী শিশু, তপশিলি জাতি, উপজাতি সকলেই আক্রান্ত। ৩০ জনের উপর মানুষকে নৃশংসভাবে খুন করা হয়েছে। নানুর থেকে শুরু করে খেজুরিতে একাধিক ধর্ষণের ঘটনা ঘটেছে। শুভেন্দু বলেন, কেন্দ্রের যে প্রতিনিধি দল বাংলায় হিংসা  কবলিত এলাকা ঘুরে দেখতে এসেছিলেন তাঁরা রিপোর্ট করেছেন। সেই রিপোর্ট ধামাচাপা দিয়ে রাখা যাবে না। বাংলার হিংসা নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা হয়েছে। রাজ্যপাল নিজে একাধিক ঘটনাস্থলে গিয়েছেন। শুভেন্দু জোরের সঙ্গে বলেন, কেন্দ্র যদি কাশ্মীরের অত্যাচার বন্ধ করতে পারে তাহলে মোদী এবং অমিত শাহ বাংলার এই অত্যাচারও বন্ধ করতে পারবেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.